সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

সাফের নবীন স্বেচ্ছাসেবক ও সদস্য সংগ্রহ ২০২৬ অনুষ্ঠিত




নিজস্ব প্রতিবেদন :

সাফের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হলো ‘সাফের নবীন স্বেচ্ছাসেবক ও সদস্য সংগ্রহ পর্ব–২০২৬’। প্যারিসের কেন্দ্রস্থল Bourse du Travail de Paris-এ আয়োজিত এই অনুষ্ঠানটি বিপুল উৎসাহ ও অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে সাফের লক্ষ্য ও উদ্দেশ্য, সদস্যপদের শর্তাবলি, স্বেচ্ছাসেবক ও সদস্যদের দায়িত্ব এবং সংগঠনের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন সাফের প্রেসিডেন্ট এস. কে. নয়ন ও জেনারেল সেক্রেটারি শাহীন আহমেদ। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ নিজ নিজ বক্তব্যে সাফের মানবিক ও সামাজিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

অত্যন্ত মনোরম ও অনুপ্রেরণামূলক এই আয়োজনে প্রায় ২৫০ জনেরও বেশি অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক ও সদস্য হিসেবে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে নবীন স্বেচ্ছাসেবক ও সদস্যরা ২০২৬ সালে সাফের সঙ্গে যুক্ত হয়ে যে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে চান, তা তুলে ধরেন এবং সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী জয়নাল ও তামিম বলেন, মানুষের জন্য কিছু করতে পারার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়, আর সাফের মাধ্যমে সেই সুযোগকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চান তারা।

অন্যদিকে অংশগ্রহণকারী ঈপ্সিতা জানান, সাফের একজন সদস্য হতে পারা তার জন্য একটি বড় প্রাপ্তি। ভবিষ্যতে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে নিজের সর্বোচ্চ অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফের প্রেসিডেন্ট এন. কে. নয়ন, জেনারেল সেক্রেটারি শাহিন আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন— তাসনিয়া, নাফিসা, ইরান, মামুন, রুমন, তৌহিদ, জাহেদ, খালেদ, শাহিনুর ও শিমুল।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: