মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন দ্য নেদারল্যান্ডস’র আত্মপ্রকাশ




নিজস্ব প্রতিবেদন :

উত্তর-পশ্চিম ইউরোপের শান্তিপূর্ণ, স্থিতিশীল ও নান্দনিক রাষ্ট্র নেদারল্যান্ডস-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য স্থানীয়দের সামনে তুলে ধরার লক্ষ্যে ‘Bangladesh Association in the Netherlands’ নামে নতুন একটি সংগঠন গঠন করা হয়েছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, সংগঠনটি একটি অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি নেদারল্যান্ডসে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক কার্যক্রম তুলে ধরাই হবে সংগঠনের প্রধান লক্ষ্য।

নবগঠিত সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৮ মার্চ ২০২৬, রোববার আমস্টারডাম-এর Vrijburg 2 (পোস্টকোড: 1068PR) ঠিকানায় এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে নেদারল্যান্ডসের বিভিন্ন শহরে বসবাসরত সকল বাংলাদেশি ভাই-বোনদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ হাসান এক বিবৃতিতে বলেন, এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি ইফতার মাহফিল সফল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ‘Bangladesh Association in the Netherlands’ প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি মিলনমঞ্চ হিসেবে কাজ করবে বলে আয়োজকদের প্রত্যাশা।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: