নিজস্ব প্রতিবেদন :
ফ্রান্সে বসবাসরত মাদারীপুরবাসীর সম্মানে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্স।
গতকাল প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন শহরে বসবাসরত মাদারীপুর জেলার প্রবাসীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দীন ও মোশারফ তালুকদার, পরিচালক মিয়া মস্তফা ও হান্নান হাওলাদার, সাংবাদিক নাজমুল কবির ও শুকুর মোল্লা, সাধারণ সম্পাদক এমামুল সরদার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু।
এছাড়া আগত অতিথিদের মধ্যে বক্তব্য দেন রাজবাড়ী কমিউনিটির ব্যক্তিত্ব আশরাফ ইসলাম, বরিশাল কমিউনিটি ফ্রান্সের সভাপতি রিয়াদ হোসেন, শরীয়তপুর জেলার কমিউনিটি ব্যক্তিত্ব টিটু রহমান ও আসমত মাতবর, গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি মাসুদ আহমেদ, ফরিদপুর জেলার কমিউনিটি ব্যক্তিত্ব দুদু মিয়া এবং ঢাকা ক্লাবের সাধারণ সম্পাদক কামাল আহমেদসহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে প্রবাসে বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
ইফতারের আগে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাদশ বুলবুল। এ সময় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, বাংলাদেশের অগ্রগতি এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, প্রবাসে থেকেও নিজেদের শিকড় ও জেলার মানুষের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে পবিত্র রমজানে সবাইকে একত্রিত করে দোয়া ও ইফতারের আয়োজন প্রবাসী সমাজে ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে।
মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্সের নেতৃবৃন্দ জানান, প্রবাসে বসবাসরত মাদারীপুর বাসীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণে এবং সামাজিক কার্যক্রম আরও জোরদার করতে সংগঠনটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলার প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। ইফতার শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি প্রবাসী মাদারীপুর বাসীদের ঐক্য বজায় রেখে কমিউনিটির উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।




