মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স’র বর্ষপূর্তিতে ইফতার ও দোয়া মাহফিল




নিজস্ব প্রতিবেদন :

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠন গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স-এর এক বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও কমিউনিটি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো পরিবেশ। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সংগঠনের এক বছরের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে প্রবাসী সমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি লকুছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট এসোসিয়েশন-এর সভাপতি আব্দুল বাতেন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন-এর সভাপতি ফয়ছল উদ্দিন, গোয়াইনঘাট এসোসিয়েশনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, ফ্রান্সের মূল ধারার প্রেসক্লাব দ্যু ফ্রান্সের সদস্য ও বাংলা টেলিগ্রাম সম্পাদক শাহ সুহেল আহমেদ, ৬ নং পূর্ব গৌরীপুর সমাজ কল্যাণ এসোসিয়েশন-এর সভাপতি রুহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শাকির আহমেদ, গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ সমিতি-এর সভাপতি আব্দুস শহীদ, ৬ নং পূর্ব গৌরীপুর ফ্রান্স যুবসমাজ-এর সহ-সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক ইয়াচিন আলী, বালাগঞ্জ উপজেলা সমাজ কল্যাণ ট্রাস্ট-এর যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা এসোসিয়েশন-এর সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সিনিয়র সভাপতি আব্দুল বাছিত ও উপদেষ্টা নুর মিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ, কোষাধ্যক্ষ জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত গহরপুরবাসীদের ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা ও প্রবাসীদের কল্যাণে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: