বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

Sex Cams

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে টেকসই জনস্বাস্থ্য পথে যাত্রা শীর্ষক সেমিনার




নিজস্ব প্রতিবেদন :

সিলেটের আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে “সামাজিক প্রকল্পের উদ্যোগে টেকসই জনস্বাস্থ্য পথে যাত্রা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৬ মে বুধবার দুপুরে সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ও মূখ্য আলোচকের বক্তব্য রাখেন সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) এর বোর্ড অফ ডাইরেক্টর্স এর চেয়ারম্যান ফারুক আহমেদ।
আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ আবু নাসের জাফর উল্লাহ্ এর সভাপতিত্বে সেমিনারে ইউনিভার্সিটির সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার জামাল আহমেদ এবং এডমিনিস্ট্রেটিভ অফিসার জাহিদ হাসান উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) এর বোর্ড অফ ডাইরেক্টর্স এর চেয়ারম্যান ফারুক আহমেদ একটি প্রকল্পকে কীভাবে সামাজিক উদ্যোগে রূপান্তর করে টেকসই জনস্বাস্থ্য ব্যবস্থায় অবদান রাখা যায় সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদে কার্যকর জনস্বাস্থ্য উদ্যোগ গড়ে তুলতে উদ্ভাবন, অর্থনৈতিক টেকসইতা এবং সামাজিক দায়বদ্ধতার সমন্বয় অপরিহার্য।
সেমিনারে সভাপতির বক্তব্য উপাচার্য প্রফেসর ডঃ আবু নাসের জাফর উল্লাহ্ শিক্ষার্থীদের গবেষণা ও সামাজিক উদ্ভাবনে অংশগ্রহণের আহ্বান জানান এবং সমাজমুখী উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। সেমিনারে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ আবু নাসের জাফর উল্লাহ্।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: