নিজস্ব প্রতিবেদন :
দীর্ঘদিন পর সিলেটের মাটিতে পা রাখা প্রবাসী বিএনপি নেতারা যেনো ভুলেই গিয়েছিলেন তারা দেশে আছেন। কর্মজীবনের শত ব্যস্ততার মাঝেওবিদেশের মাটিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে হাতে হাত রেখে লড়ে যাওয়া মানুষদের নিয়ে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান হয়ে গেলো সোমবার রাতে। আর এ আয়োজন করে প্রশংসায় ভাসছেন বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যফেয়ার্স এডভাইজার আ ম অহিদ আহমদ ও যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার টেমসাইড বিএনপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বদরুল আলম । সিলেটে প্রবাস থেকে এবারই প্রথম বিপুল সংখ্যক প্রবাসী একই সময়ে দেশে এসেছেন। উদ্দেশ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
সিলেট নগরের হোটেল প্লাজায় বৃহত্তর সিলেটের প্রবাসী জাতীয়তাবাদী নেতাদের এই মিলনমেলা বসে সোমবার (৯ ফেব্রুয়ারী ) রাতে। নির্বাচনী সমাবেশ ও প্রচারণা শেষ করে বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকা থেকে আগত নেতা কর্মীরা জড়ো হয়েছিলেন সিলেট প্লাজায়। প্রবাসীদের এই প্রথম নির্বাচনী কাজের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁদের কাজের স্বীকৃতি ও নির্বাচনের দিন পর্যন্ত কাজ করে যাওয়ার জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন টাওয়ার হামলেটসের প্রথম নির্বাহী ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ। সার্বিক তত্ত্ববধানে ছিলেন সিলেট প্লাজার সত্ত্বাধিকারী বদরুল আলম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রবাসী নেতাদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সিলেট মহানগর বি এন পির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বি এন পি নেতা শরিফুজ্জাম চৌধুরী তপন, যুক্তরাজ্য বি এন পির সদস্য সচিব খসরুজ্জামান খসরু,রচডেল বি এন পির সাবেক সভাপতি মশাহীদ আলী, নিউ ইয়র্ক বি এন পির সভাপতি ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী ও ফয়েজ উদ্দিন চৌধুরী, লন্ডন মহানগর বি এন পির সাধারণ সম্পাদক আবেদ রাজা চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসিরুল্ হক শাহীন। যুক্তরাজ্য বি এন পির সাবেক সহ সভাপতি আব্দুল মুকিত, ইস্ট লন্ডন বি এন পির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ গাজী, ইতালি মিলান বি এন পির সহ সভাপতি ময়েজ উদ্দিন, নিউ ইয়র্ক ব্রঙ্কস বি এন পির সভাপতি লিয়াকত আলী, পর্তুগাল যুবদল নেতা স্বপন ইমদাদ। অন্যান্য প্রবাসী নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্র্যাডফোর্ড বি এন পির সভাপতি ফয়জুল ইসলাম, ব্রিকলেন ব্যবসায়ী সমিতির সভাপতি বি এন পি নেতা গুলজার খান, সিলেট-৪ আসনের নমিনেশন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী নেতা হেলাল আহমদ। বার্মিংহাম বি এন পির যুগ্ম সম্পাদক বাবরুল ইসলাম, পর্তুগাল বি এন পির সদস্য সচিব সায়েফ আহমদ সুইট, ফ্রান্স বি এন পির সাবেক সদস্য সচিব রেজাউল করিম রেজা, সাউথ আফ্রিকা বি এন পির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু, কুয়েত বি এন পি নেতা রিজ্জাদ আহমদ। যুক্তরাজ্য বি এন পি নেতা আলম হোসেন, আজিম উদ্দিন, আব্দুল কাইয়ুম, সেলিম আহমদ, নুরুল হক নুরু, বকুল আহমদ, যুক্তরাজ্য জাসাসের সভাপতি শিমুল তাসবীর চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, লুটন বিএনপি নেতা রাসেল আহমদ, লন্ডন মহানগর যুবদল নেতা সাদেক আহমদ। যুক্তরাষ্ট্র বি এন পি নেতা শিপন আহমদ, লায়েক আহমদ, লিয়াকত হুসেইন, মামুনুর রশিদ। এছাড়াও বিভিন্ন দেশ থেকে আগত আরো অনেকেই উপস্থিত থেকে অনুষ্টানকে সফল করে তুলেন। প্রায় দুই শতাধিক নেতাকর্মীর উপস্থিতে পুরো অনুস্টানটি ছিলো খুবই প্রাণবন্ত। প্রবাসী নেতৃবৃন্দরা অহিদ আহমদকে এ ধরণের একটি অনুষ্ঠান আয়োজন করে তাঁদের কর্মের মূল্যায়নের জন্য তাঁকে অশেষ ধন্যবাদ জানান। এছাড়া হোটেলের সত্বাধিকারী প্রবাসী বি এন পি নেতাকে তাঁর আথিতেয়তার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এ ধরণের একটি ব্যতিক্রমী আয়োজন করায় বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যফেয়ার্স এডভাইজার অহিদ আহমদ এবং প্রবাসী বিএনপি নেতা বদরুল আলমকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিএনপি প্রার্থীদের পক্ষে কাজ করতে আসা নেতার্মীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান সত্যিকার অর্থেই প্রশংসার দাবী রাখে। ভোটের পরে এরকম আয়োজনেরও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি টাওয়ার হামলেটসের প্রথম নির্বাহী ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ বলেন, এবার নির্বাচনে দলের পক্ষে কাজ করতে যারা এসেছেন তাদের সম্মানার্থেই এই আয়োজন। প্রবাসী নেতারা দেশে আসার পর থেকেই মুলত সিলেটের সবখানে বিএনপির প্রার্থীদের প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে। তাদের এই ত্যাগ দল আজীবন মনে রাখবে।
অনুষ্ঠানের আয়োজক যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার টেমসাইড বিএনপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বদরুল আলম অনুষ্ঠানে আগত সকল অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যারা বিএনপির জন্য ত্যাগ স্বীকার করছেন তাদের প্রতি সম্মান জানাতেই এই আয়োজন। তিনি এই আয়োজনে সর্বাত্মক সহযোগিতার জন্য টাওয়ার হামলেটসের প্রথম নির্বাহী ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদসহ সকলকে ধন্যবাদ জানান।





