বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত




নিজস্ব প্রতিবেদক:

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ রমজান সোমবার গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে শাহজালাল সুইট এন্ড রেস্টুরেন্টে ফ্রান্সের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি ফয়ছাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রদান উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী। প্রদান বক্তা ছিলেন সগঠনের উপদেষ্টা নুর খান।

সেক্রেটারি মিজানুর রহমান মিজান এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা তাইজুল ফয়েজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগের সভাপতি আবদুল মোতালেব ,প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল ,ফয়সাল আহমদ,হাজী মোহাম্মদ কাউসার আহমদ, আকবর খান , জয়নাল আবদীন,শামছ উদ্দিন , সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাছিত ,সহ-সভাপতি সালেহ আহমেদ (সালে ), সহ সভাপতি আনফর আলী, সহ-সভাপতি সাইফুল ইসলাম ,আব্দুল আহাদ,যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লকুছ মিয়া, উপপ্রচার সম্পাদক আতিক হোসেন, সদস্য সাদিকুর রহমান, অমিত চৌধুরী মারুফ, জাবরুল হোসেন সহ-অন্যান্য।

সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে জীবন গঠনের জন্য সকলকে বিশেষ ভাবে আহবান জানান।

অনুষ্ঠান শেষে দেশ ও মুসলিম জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করেন অভার ভিলা জামে মসজিদের ইমাম শামসুল রহমান ।

 

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: