রবিবার, ৩১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

Sex Cams

প্যারিসে ১৯তম স্বরলিপি বৈশাখী মেলা ১৪ জুন




নিজস্ব প্রতিবেদক:

ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ১৪ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সংস্কৃতির অন্যতম আয়োজন “১৯তম স্বরলিপি বৈশাখী মেলা ১৪৩৩”। প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলা সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী, প্যারিস, ফ্রান্স

আয়োজকদের সূত্রে জানা গেছে, মেলাটি ১৪ জুন শনিবার দুপুর ২টা থেকে প্যারিসের ঐতিহাসিক Place de la République (Paris 75011)-এ শুরু হবে। আয়োজনে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা, নৃত্য, আবৃত্তি এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত ও প্রবাসে অবস্থানরত একাধিক জনপ্রিয় শিল্পী অংশ নেবেন।

স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক শাকিল সরকার এক যৌথ বার্তায় প্যারিস ও ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা বলেন, বৈশাখী মেলা শুধু বিনোদনের আয়োজন নয়, বরং এটি প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক মিলনমেলা।

প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং ফরাসি সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে মেলাটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা। বাংলা নববর্ষের আবহকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসব প্রবাসে বাঙালির সংস্কৃতি চর্চা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলেও তারা মনে করেন।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: