নিজস্ব প্রতিবেদন :
সিলামে মাহে রমজান উপলক্ষে সৈয়দ শামীমের অর্থায়নে
খাদ্য সামগ্রী বিতরণ
দক্ষিণ সুরমা সিলাম পশ্চিম পাড়ায় সিলাম ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতির ইউ কে এর সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জালাল হোসেন শামীমের অর্থায়নে মাহে রমজান উপলক্ষে ৬ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরিব সিলাম পশ্চিম পাড়া শাহ মোজাম্মেল আলীর বাড়িতে গরিব দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা সমাজসেবী শাহ মোজাম্মেল আলীর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলাম পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা নজরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারীপরিচালক মো : ফখরুজ্জামান ছালেক, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইন্সপেক্টর ও ইনচার্জ মো:মিসবাহ উদ্দিন,নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মো:নুরুল ইসলাম আলমগীর, সিলাম পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদের মুতাওয়াল্লি মো:জামাল উদ্দিন, সমাজসেবী হাজী সিরাজুল ইসলাম, পশ্চিম পাড়া পুরাতন জামে মসজিদের সেক্রেটার আবুসাইদ জুবেরী ছাদ,বায়তুল আমান জামে মসজিদের সেক্রেটারি অ্যাডভোকেট হাসান মিয়া,সদস্য আব্দুল করিম,সিলাম ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মো:সাদিক মিয়া,সমাজসেবী আহাদ হোসেন, শরিফ উদ্দিন, খোরশেদ আলম মুন্না শাহ মনজুরুল ইসলাম জুয়েল প্রমুখ।
পরে প্রবাসী দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ
দোয়া পরিচালনা করেন পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নজরুল ইসলাম।




