মেজর জিয়ায় নেতৃত্বে সম্মুখ যুদ্ধে ল্যান্সনায়েক গৌছ আলী শহীদ হন
__নূর মোহাম্মদ বুলবুল
ডেস্ক রিপোর্ট :
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে বীর মুক্তিযোদ্ধা ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১৫ মার্চ রোববার বিকেলে সিলাম শেখ পাড়াস্থ শহীদ বীর মুক্তিযোদ্ধা গৌছ আলী ভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব দুস্থদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মুক্তিযোদ্ধার একমাত্র সন্তান পারভেজ আহমদ বাদল এর অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী আবদুল হক সুয়েব।
ট্রাস্টের সাধারণ সম্পাদক আরিফুল হক রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শহীদ বুদ্ধিজীবী ড.মুক্তাদির একাডেমি ও গুলেস্তা হাইস্কুলের
প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বুলবুল বলেন, বীর মুক্তিযোদ্ধা ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি মহান মুক্তিযুদ্ধে তৎকালীন মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অধীনে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছিলেন। তাঁর এই অবদান জাতির সাথে সিলাম এলাকা বাসীর জন্য গৌরবের। তাঁর রত্নগর্ভা মা বাবা ২জন মুক্তিযোদ্ধার মাতাপিতা হিসাবে স্বাধীনতা উওর বাংলাদেশে মহকুমা প্রশাসনসহ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্মাননা পেয়েছিলেন। এটা এই এলাকাবাসীর জন্য গৌরবের। তিনি সেই সাথে এলাকার কৃতীসন্তান শহীদ বুদ্ধিজীবী ড.আবদুল মুক্তাদির ও বীর মুক্তিযোদ্ধা শহীদ বাবুল মিয়াসহ স্বাধীনতার মাসে সকল বীর শহীদদের স্মৃতি রক্ষার্থে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শুভ আহমদ। তারপর বীর মুক্তিযোদ্ধা শহীদ গৌছ আলী স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের সার্বিক দিক নিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম,সমাজসেবী আবু বক্কর সিদ্দিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শহীদ গৌছ আলী স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি শাহাব উদ্দিন, প্রবীণ মুরব্বি আবুল বশর।সভায় আরো উপস্থিত ছিলেন -জামাল আহমদ, বাবলু হোসেন,আবু সাইদ আদনান, বুরহান উদ্দিন, মোরশেদুল হাসান শাকিল, ফজর উদ্দিন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন – সিলাম চকের বাজার শাহ তৈয়ব ছয়লানী (রহঃ) দরগাহ জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা জহিরুল ইসলাম।



