বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ দূতাবাস প্যারিসে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত




ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ দূতাবাস প্যারিসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতাজাতীয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। এদিন সকালে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত সহযোগে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং উপস্থিত সকলকে নিয়ে মহান মুক্তিযুদ্ধের সকলশহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটনিরবতা পালন করেন।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক  ব্যক্তিবর্গ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে

কর্মসূচির মধ্যে আরো ছিল, জাতির পিতাতারপরিবারবর্গ এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত। পরবর্তিতে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এ দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় পররাষ্ট্র মন্ত্রী বাণী পাঠ করেন। এছাড়াও উপস্থিত অতিথিগণ আলোচনা অনুষ্ঠানে যোগ দেন।    

রাষ্ট্রদূত তালহা তাঁর বক্তব্যের শুরুতে হাজার বছরেরশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশেরমুক্তি সংগ্রামে তার অসামান্যকালজয়ী নেতৃত্বের কথাপরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও,  জাতির পিতারস্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা বলিষ্ঠদূরদর্শী নেতৃত্বের উল্লেখ করেবাংলাদেশের বিগত এক দশকের উন্নয়নচিত্র তুলে ধরেনরাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ আজ রূপকল্প-২০২১ বাস্তবায়নের মধ্য দিয়ে অর্থনৈতিক, সামাজিকপরিবেশগত সূচকে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে যারফলে বাংলাদেশ বিশ্বের বুকে আজ একটি মধ্যম আয়েরদেশ হিসেবে সুপরিচিত হবার সম্মান লাভ করেছেএসময়তিনি রূপকল্প-২০৪১ বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশবিনির্মাণে সকল প্রবাসী বাংলাদেশীদের দেশপ্রেমমুক্তিযুদ্ধের চেতনার আলোকে একযোগে কাজ করার জন্যআহবান জানান এবং দেশের স্বার্থবিরোধী কর্মকান্ডেরবিষয়ে সজাগ থাকতে অনুরোধ করেন  

এছাড়াও মহান স্বাধীনতাজাতীয় দিবস উপলক্ষ্যেদূতাবাস কর্তৃক ইফতার মাহফিল আয়োজন করা হয়

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: