শুক্রবার, ১২ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

Sex Cams

প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানালেন ফ্রান্স বিএনপির নেতা রেজা




নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজা। এক বিবৃতিতে তিনি বাজেটকে ‘জনমুখী, বাস্তবসম্মত ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অনন্য দলিল’ হিসেবে উল্লেখ করেন।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মোহাম্মদ রেজাউল করিম রেজা বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সচল করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এ বাজেট উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন, রপ্তানিমুখী শিল্প, তৈরি পোশাক খাত এবং উৎপাদনশীল খাতের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর ও উৎসে কর হ্রাসের প্রস্তাব দেশের শিল্পায়নকে আরও গতিশীল করবে। পাশাপাশি ‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় বৃহৎ বরাদ্দ এবং বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য অবসরে গ্র্যাচুইটির প্রস্তাব সরকারের জনকল্যাণমুখী ও সামাজিক সুরক্ষাভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি আশা প্রকাশ করে বলেন, এই জনবান্ধব বাজেটের সফল বাস্তবায়ন দেশের তৃণমূল মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে। একই সঙ্গে সাধারণ মানুষের করের বোঝা লাঘবে সরকারের উদ্যোগকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

মোহাম্মদ রেজাউল করিম রেজা আরও বলেন, সুপরিকল্পিত এ বাজেটের মাধ্যমে বাংলাদেশ কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে এবং দেশের সামষ্টিক অর্থনীতি পুনরায় শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে। তিনি দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে বাজেটের কার্যকর বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: