নিজস্ব প্রতিবেদন :
সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার মোগলাবাজারের জাহানপুরস্থ ˆসৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে|
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বারবার কারা নির্যাতিত ও রাজপথের ত্যাগী বিএনপি নেতা, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবী সামছুল ইসলাম টিটু বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড| শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও ˆনতিক মূল্যবোধের চর্চার কোনো বিকল্প নেই| অর্ধ-বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও প্রস্তুতি মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ| তাই সকল শিক্ষার্থীকে মনোযোগ সহকারে পরীক্ষায় অংশগ্রহণ করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে লেখাপড়ায় মনোযোগী হতে হবে| তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী, দক্ষিণ সুরমার কৃতিসন্তান ডাঃ জুবায়দা রহমান একজন শিক্ষানুরাগী ও মানবিক চিকিৎসক| তিনি সবসময় শিক্ষা, মানবসেবা এবং ˆনতিক মূল্যবোধের চর্চাকে গুরুত্ব দিয়ে আসছেন| তাঁর আদর্শ ও কর্মপ্রেরণা থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান|
অভিভাবক বিশিষ্ট মুরব্বী চেরাগ আলীর সভাপতিত্বে ও ˆসৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক রাহাদ উজ্জামান রাহাদের পরিচালনায় অর্ধ-বার্ষিক পরীক্ষা-২০২৬ এর প্রবেশ পত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহ আব্দুল মুকিত, মোগলাবাজার ইউনিয়ন যুবদের সভাপতি, সাবেক মে¤^ার সাইফুল ইসলাম, সিলাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসির আলী খান| বক্তব্য রাখেন জালালপুর ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আব্দুস ছামাদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিছবাহ উদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুবনা আক্তার|
শিক্ষার্থী মারজান আহমদের পবিত্র কুরআন তেলোওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থী সামিয়া আক্তার ছামী, আদনান আহমদ|
উপস্থিত ছিলেন ˆসয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক চাঁদনী বর্ধন, মুজাহিদুল ইসলাম, রোকশানা আক্তার, বিউটি বর্ধন, রাজিয়া সুলতানা প্রমুখ|
প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবী সামছুল ইসলাম টিটু আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি ˆনতিক শিক্ষা, প্রযুক্তি জ্ঞান এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে| তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি বিশেষ নজর রাখতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান| বিজ্ঞপ্তি





