ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্রের মিশিগানে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সোহেল খন্দকারকে সংবর্ধনা দিয়েছেন সিলামবাসী ও সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান এর নেতৃবৃন্দ।
১০ মে রোববার রাতে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল মল্লিকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশি গানের উপদেষ্টা রেজওয়ান আহমেদ রাজন, সহজ-সভাপতি হাজি লিয়াকত আলী, সহ-সাধারণ সম্পাদক মারুফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান,আফজল হোসেন,শুয়েব খন্দকার প্রমুখ।





