নিজস্ব প্রতিবেদন :
গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ময়নুল চৌধুরী হেলাল। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. অরূপ রতন চৌধুরী। তিনি জাতীয় সংগীত পরিবেশনসহ বিজয়ের গান পরিবেশন করেন, যা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি উপস্থিত সবাই একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও যুক্তরাজ্য শাখার সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, সহ-সভাপতি ক্যাপ্টেন হোসেন ও অলি উদ্দিন শামীম, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কাউন্সিলর ফয়জুর রহমান, কোষাধ্যক্ষ ডা. রফিকুল হায়দার, আব্দুল ওদুদ দীপক, শামীম আহমেদ প্রমুখ।
এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে কুদ্দুস খান মজনু, বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার মুহিব উদ্দিন, সাবেক ব্যাংকার শামীম আলম কোরেশী, অধ্যক্ষ নেছার আলী, ডা. সৈয়দ রেজওয়ান আহমেদ, ফ্রান্স থেকে ফয়ছল উদ্দিন ও আব্দুল বাসিত, পর্তুগাল থেকে লায়ন আবুল হাসনাত এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মোক্তাদির হোসেন মিছবাহ, নাজমুল হোসেন ফারুক, মোস্তাফিজুর রহমান চৌধুরী মুরাদ, গৌসুল হোসেন রাহিন, হাসান আলী ও সফিক রেহমানসহ অনেকে অংশ নেন।
বক্তারা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি মুহিবুর রহমান মুহিব বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।



