নিজস্ব প্রতিবেদন:
যুক্তরাজ্য বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য শরিফুজ্জামান চৌধুরী তপনকে সংবর্ধনা দিয়েছে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলা ফ্রান্স শাখা।
গত ২১ মে বৃহস্পতিবার প্যারিসের সন্নিকটে মেট্রো হোস এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও ফ্রান্স বিএনপি নেতা শাব্বির আহমদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের।
কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ফ্রান্স বিএনপি নেতা মুরাদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুব আলম রাঙা, মোঃ মিরজান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ফ্রান্স বিএনপি নেতা ইলিয়াস কাজল, কবির আহমদ, ব্যবসায়ী আতিকুর রহমান, খান দেলোয়ার, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সাবেক কুলাউড়া উপজেলা ছাত্রদল নেতা আফতাব আহমেদ, জালাল আহমেদ, সৈয়দ তাকবির আলী, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি মোঃ সোহাগ, মোঃ ইয়াছিন, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলাল খান, খান রাজু, মোঃ ময়নুল ইসলাম, এমদাদুল হক রুবেল, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সামাদুর রহমান অপু, কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব পলাশ, সাবেক ছাত্রনেতা আব্দুল আলীম মুজায়েল, জয়নুল আবেদীন, খান ইকবাল মুন্না, জায়েদুর রহমান, রাশেদ আহমেদ টিটু, ফুয়াদ হাসান মিঠু, জামিল আহমেদ, পারভেজ আহমেদসহ ফ্রান্স বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, প্রবাসে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা দেশ ও প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে সংবর্ধিত অতিথি শরিফুজ্জামান চৌধুরী তপনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





